বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
স্রোতের বিপক্ষে
স্রোতের বিপক্ষে সময়ের বিপক্ষে ছুটতে ছুটতে
আজ দুই হাত ক্রমশ উদ্বাহু
অন্তরঙ্গ মুহূর্তগুলি মলিন ফটোগ্রাফ
আজ দুই হাত ক্রমশ উদ্বাহু
অন্তরঙ্গ মুহূর্তগুলি মলিন ফটোগ্রাফ
সবকিছু মূল্যহীন প্রতিবেশী স্বজ্জন
কেউ আর সামনে নেই
অঙ্গে লেগে আছে পাপের ধুলো
একদিন ভেবেছিলাম কোথাও যাওয়ার আছে
তার জন্য প্রস্তুতি
আজ সেসব কিছু নেই আজ আক্ষেপেরো শেষ সীমায় দাঁড়িয়ে স্ত্রী পুত্র পরিজন
দুহাতে জড়িয়ে একদিন যাদের ঝিকিয়ে উঠেছিল জ্যোৎস্না, এখন স্থাবর অস্থাবর
সবকিছু চোখের আড়ালে
গিলে খাচ্ছে মুসান্ডা অগ্নি
কোথায় যাওয়ার কথা ছিল
যেমন সবার থাকে আজ আর নেই...
কেউ আর সামনে নেই
অঙ্গে লেগে আছে পাপের ধুলো
একদিন ভেবেছিলাম কোথাও যাওয়ার আছে
তার জন্য প্রস্তুতি
আজ সেসব কিছু নেই আজ আক্ষেপেরো শেষ সীমায় দাঁড়িয়ে স্ত্রী পুত্র পরিজন
দুহাতে জড়িয়ে একদিন যাদের ঝিকিয়ে উঠেছিল জ্যোৎস্না, এখন স্থাবর অস্থাবর
সবকিছু চোখের আড়ালে
গিলে খাচ্ছে মুসান্ডা অগ্নি
কোথায় যাওয়ার কথা ছিল
যেমন সবার থাকে আজ আর নেই...

No comments:
Post a Comment