প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, November 8, 2024

কবিতাগুচ্ছ | চৈতালী চট্টোপাধ্যায় | মিছিল

বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

কবিতাগুচ্ছ | চৈতালী চট্টোপাধ্যায় | মিছিল

চৈতালী চট্টোপাধ্যায়

মিছিল


আকাশ এখন কালো ও গম্ভীর।
বজ্র নামছে মাটিতে।
ছড়িয়ে পড়ছে।
বীজ থেকে যতদূর চোখ যায় –
লালদীঘি শ্যামবাজার গাঙ্গুলিবাগান –
বজ্রগাছ জন্মায়।
ছুঁয়ে দেখলে আগুন চমকাবে।
আর দূরে হন্তারক পাপীদের
গায়ে, এর ফুল ছুঁড়ে দিলে,
ওরা, নিমেষে নির্বংশ হয়ে যাবে!
হেঁটে যাচ্ছি,
কেন-না আমরা তো শেষ না দেখে ছাড়ব না
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)