প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, November 7, 2024

বৈপরীত্য | সুশান্ত সেন

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

সুশান্ত সেন

বৈপরীত্য


স্কটল্যান্ডের মার্গারিটা জানতই না
যে দ্যুতিময় হীরক খণ্ডটি গলায় ঝুলিয়ে
সে হাসি হাসি মুখে সারা মজলিশে 
ঘুরে বেড়াচ্ছে সেটি
এক ইউরোপীয় বাণিজ্য প্রতিষ্ঠানের দৌলতে 
আফ্রিকার এক ভূমিগর্ভ থেকে উত্তোলিত,
যেখানে এক শতাংশ'ও ঔজ্জ্বল্য নেই।
 
সেই হীরক খণ্ডটি যে কর্তন করেছে তার 
ডোমজুরের ঘরে আজ এই মাত্র 
রঙিন টেলিভিশন এলো।
 
এই বৈপরীত্য সামলে অন্যতম আমন্ত্রিত
মোহন লাল ওয়াইনের পেয়ালায়
ঠোঁট ভেজাল।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)