প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, December 13, 2024

অহংকার | নাসির ওয়াদেন

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

নাসির ওয়াদেন

অহংকার


পাতায় পাতায় অহংকার ঝোলে
অহংকার ঝরে যায়
কুড়িয়ে কুড়িয়ে রাখি অহংকার
পুরোনো খাতার ভেতর
শব্দের নীরব কোলাহলে

নিস্তব্ধতা পাথরে জলে ঘষাঘষি
তৈরি করে সংঘাত
শৈশবের চিত্র গাঁথি বিষাদের
অন্ধকারাচ্ছন্ন গলিতে

কে কে যাচ্ছ? কোন কোন পথে?

এক ঝুলি অন্ধকার বেচতে চাই
অহংকার বেচতে পারলেই
অন্ধকার আলোময় হয়ে যায়

2 comments:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)