প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, February 15, 2025

কবিতাগুচ্ছ | অমরেন্দ্র চক্রবর্তী | শিল্পীর খোঁজে

বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
কবিতাগুচ্ছ | অমরেন্দ্র চক্রবর্তী | শিল্পীর খোঁজে
অমরেন্দ্র চক্রবর্তী
 
শিল্পীর খোঁজে

 

নদীর জলে মুখ ধুয়েছি, নদীর হাওয়ায় বুক
অন্ধ দিনের শেষে আমার একমাত্র সুখ।
কে আমাকে ঢিল ছুঁড়েছে, কে দেয় ঘরে আগুন 

দুঃস্বপ্নের ঘুমের থেকে এবার সবাই জাগুন।
গ্রীষ্মে দুপুরতাপে খুঁজি প্রাচীন বটের ছায়া
সব ধ্বংসের মাঝেও দেখি শিশুর মুখের মায়া
আগুনজ্বলা মাঠের বুকে অলৌকিক কে কাঁদে
মা আমাদের ভাত রাঁধছে, ঘরে তো নয়, চাঁদে।
স্বপ্নের চাঁদ, চাল আকাড়া, তারই টানাপড়েন
জলে-স্থলে। এখন দেখার কোথায় কে কী গড়েন!
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)