প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, March 13, 2025

ডানায় ডানায় ও অন্যান্য | সুদীপা বর্মণ রায়

বাতায়ন/রং/কবিতাণু/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাণু
সুদীপা বর্মণ রায়

ডানায় ডানায় ও অন্যান্য

ডানায় ডানায়
 
উড়ন্ত দুটো ডানা চাই
ধূসর রঙিন যেটাই পাই।
ওদের মতোই সাহস রেখে
আকাশ ছোঁয়ার মানা নাই
 
 
দায়হীন

পায়ের দাবি বড্ড ভারী
দায়িত্ব, কর্তব্য শব্দ কঠিন।
সম্পর্কের দায়ে ক্লিন্ন হৃদয়,
চাইছে আকাশ, শর্তবিহীন
 
 
নিঃস্বার্থ

পাকছে চুল, পড়ছে দাঁত
কমছে চোখের নজর ধার
একটিবার স্বপ্ন ছুঁতে
ছোট স্বার্থ এবার ছাড়
 
 
রামধনু

পুষ্টিকর খাবার, ভদ্র পোশাক
তবুও ভেজে অঝোরে চোখ
রাতের শেষে ভোরের আকাশে
উড়তে থাকুক রামধনু পালক
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)