বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে
ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
সুমিতা চৌধুরী
বসন্ত
উৎসব
বসন্ত করেছে
আয়োজন
উৎসবের আঙিনায়,
দিয়েছে ফাগের নিমন্ত্রণ
অনুরাগের লালিমায়।
সেই রংই লাগে মনে
যেন প্রেমের বার্তায়,
তাই গুলাল আরো গাঢ় হয়
মন ফাগুয়ায়।
সকল আগল
ভাঙে মন,
পেরোয় সকল
সীমা,
প্রেম
দরিয়ায় জোয়ার ওঠে,
ফাগুনের
এমনই মধুরিমা।
কানে সদাই
বাজে বংশীর ধুন,
পা মাতে
নূপুরের ছন্দে।
মাদলে দ্রিমিদ্রিমি বোল ওঠে,
মাতাল
মহুয়ার গন্ধে।
এমনই দিনে
চলে মন দেওয়া-নেওয়ার খেলা
বসন্ত উৎসব মাঝে,
কালার অনুরাগে রাই রাঙা হয়
ভালবাসার সাজে।
রং | কবিতা
সুমিতা চৌধুরী
উৎসবের আঙিনায়,
দিয়েছে ফাগের নিমন্ত্রণ
অনুরাগের লালিমায়।
যেন প্রেমের বার্তায়,
তাই গুলাল আরো গাঢ় হয়
মন ফাগুয়ায়।
মাদলে দ্রিমিদ্রিমি বোল ওঠে,
বসন্ত উৎসব মাঝে,
কালার অনুরাগে রাই রাঙা হয়
ভালবাসার সাজে।

No comments:
Post a Comment