প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, March 14, 2025

রঙিন বসন্তে | গোবিন্দ মোদক

বাতায়ন/রং/ছড়া/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | ছড়া
গোবিন্দ মোদক
 
রঙিন বসন্তে

বাতায়নে ফুল ফুটেছে 
হরেক রকম বাহার, 
শিমুল পলাশ লাল করেছে 
পুরুলিয়ার পাহাড়।

থোকায় থোকায় ফুটে আছে 
কিংশুকেরা রাঙা,
অলির কানে ভ্রমর বলে 
লজ্জা এবার ভাঙা!

আমের মুকুল, কুহু কোকিল 
ওরাও বসন্তেতে, 
ফুল ফোটাল, গান গাইল 
মনের আনন্দেতে।
 
পিচকারি রং, আবির খেলা 
আনন্দ সাম্পান, 
এসো সবাই এক সুরে গাই 
বসন্তেরই গান!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)