প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Wednesday, April 8, 2026

সেই তুমি | প্রীনিতেশ ভট্টাচার্য্য

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
প্রীনিতেশ ভট্টাচার্য্য
 
সেই তুমি
 
মেঘ যেমন পাড়ি দেয় দূর আকাশের তীরে
ভালবাসায় গণ্ডি থাকে সারা সমাজ ঘিরে।
জীবন তোমায় চলতে শেখায় কবিতা দেয় ছন্দ
গল্পে তো আমিও রাজা শুধু প্রজাই অপছন্দ।
 
সমাজ যদি কথা বলে ভালবাসা নীরব
তাও জানিনা কেন আমি নীরবেরই ভক্ত
তবু আমি চেষ্টা করি; করি সমাজ গড়তে
মিথ্যার মধ্যে দিয়ে সত্যকে খুঁজতে।
 
জ্ঞান তোমায় দুঃখ শেখায় বোকামি দেয় শিক্ষা
বিশ্বাস এই ক্লান্তি মানুষ শুধু কর্মসংস্থানের অপেক্ষা।
বয়ে চলা নদীর পাশে ভালবাসাও মিথ্যা
নইলে কবিতার ছন্দ বলে মৃত্যুই মানুষের সত্যতা।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)