বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/রম্যরচনা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ
| রম্যরচনা
প্রদীপ
কুমার দে
দুষ্টু
বরের মিষ্টি বউ
ধারাবাহিক
রম্যঃ নয়
"তোমার বৌমা এখন পরকীয়া নিয়ে ব্যস্ত। বিয়ের অল্প পরিসরে যার লাইফ পার্টনার চেঞ্জ হয়ে যায়। বৌদির এখন বড় ডিমান্ড। সুবিধা অনেক ঝুঁকি কম।"
বাড়ি ফিরে মন খারাপ করে শুয়ে
আছি। মাকে মিথ্যা বলেছি যে অফিসের মালিক মারা গেছে তাই অফিস ছুটি হয়ে গেছে। মা তাও
জিজ্ঞাসা করেছে,
আমিও কায়দা মারি,
-বস আমাকে খুব ভালবাসত তাই ভাল লাগছে না।
-ওহ! তা অবশ্য ঠিকই। আচ্ছা রেস্ট নে। কিন্তু বৌমা এখনও তো বাড়ি
ফিরল না? কোথায় গেল? আজ যেন বড় দেরি করছে।
আমি চুপ করে রইলাম। উত্তর
জানি কিন্তু বলতে পারব না, তোমার বৌমা এখন
পরকীয়া নিয়ে ব্যস্ত। বিয়ের অল্প পরিসরে যার লাইফ পার্টনার চেঞ্জ হয়ে যায়। বৌদির এখন বড়
ডিমান্ড। সুবিধা অনেক ঝুঁকি কম। তবে সাহস লাগে। দরজায় বেল বেজে উঠল। বেশি জোরে।
মিষ্টি এসেছে। এতক্ষণ নোংরা হয়ে এখন ধুয়ে নিতে চাইছে। অসভ্য
একটা! মা ভেবেছে আমি যাব। আমি উঠিনি। মা চেঁচিয়ে ডেকেছিল আমায়। আমি ঘুমের ভান করে মুটকি মেরে ওই ভাবেই শুয়ে রইলাম। মা দৌড়ে দরজা খুলেই বলল,
-ছেলের শরীর-মন খারাপ। ও শুয়ে আছে। অফিস বন্ধ হয়ে গেছে
বস নাকি আজ মারা গেছে।
মিষ্টি দৌড়ে এল ঘরের মধ্যে।
আমার একেবারে গায়ের উপর পড়ে আমার মাথায় হাত দিল,
-কী হল সোনা? কী কষ্ট হচ্ছে তোমার?
আমি চুপ। ভাবছি মেয়েটি অভিনয়
জানে বটে। একটু আগেই পরপুরুষের কাছে নিজেকে বিলিয়ে এখন আবার আমায় সোহাগ দেখাচ্ছে।
মেয়েরা কী না পারে?
সারাদিন ধরে মিষ্টি আমার জন্য
অনেক সমবেদনা দেখাল। অন্তত আমি তাই দেখলাম। আমি ওকে কিছু যে বলব তার সুযোগ খুঁজছি
কিন্তু পাচ্ছি না। কারণ মা আছে সব বুঝে নেবে। মধ্যাহ্ন অতিক্রম করতেই মা পাশের ঘরে
বিশ্রাম হেতু চলে গেলেই আমি সোজাসুজি হয়ে উঠে বসে মিষ্টিকে জানতে চাইলাম বাদশার
সঙ্গে তোমার এই পরকীয়া কত দিনের? মিষ্টি চালাক মেয়ে। তড়াং করে
লাফিয়ে উঠল,
-ওহ! তাই বল! আসল রোগ ওইখানে? তুমি সব জেনেছ তাই বল। উত্তর তোমাকে দেব তবে একটু অপেক্ষা
কর। আমি ঘুঁটির দান সাজিয়ে নিই, তারপর...
-তুমি তার মানে ওর সাথেই চলে যাবে? বাহ্ চমৎকার!
-চমৎকার তো কাল দেখবে,
আর
আফসোস করবে।
চুপ করে গেলাম। বুঝতে বাকি
রইল না ওরা দুজনায় অনেকদূর এগিয়ে গেছে আর ফেরার পথ নেই। আমি চুপ মেরে গেলাম। অসহায়
বোধ করছি। মিষ্টি আমাকে ছেড়ে বাদশাকে পছন্দ করলে? এরা কী মেয়ে? পরক্ষণেই ভাবলাম ও
যদিও যেতে চায় যাক। কাটা অঙ্গ শরীরে রাখতে নেই যে...
~~000~~

No comments:
Post a Comment