প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Wednesday, April 8, 2026

বিশ্বাসের সূর্যাস্ত নেই | দীপক বেরা

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
দীপক বেরা
 
বিশ্বাসের সূর্যাস্ত নেই
 
উঠোনের লেবুগাছের ওপারে মিলিয়ে যাচ্ছে
চৈত্রের শেষ বিকেলের রোদ
অবেলার শেষবেলায় পিতৃপুরুষের আলো নিয়ে
সুদূরপ্রসারী অপেক্ষা তবু দিনযাপনের
 
যদি এই অপেক্ষাটুকু সাব্যস্ত করো
মুমূর্ষু গান একটু হাত বাড়াও আমাদের দিকে
নদীমাতৃক দেশে মাছরাঙা-জীবন মূক ও বধির
 
অপরাধ জমে আছে দীর্ঘদিন না-বলা কথার
ঘুম নেই চোখে, ক্লান্ত হাতপাখার দিগন্তে
হীনম্মন্য অবিন্যস্ত মশারির দড়ি ঝুলছে
আত্মবিলাপের অন্ধকারে তবু স্বপ্ন বুনে চলা
 
অনেক বছর পর ফিরে এসে দেখি—
রঙিন আঁচল শুকোচ্ছে মরা ডালে
একটা ফুল তবু সজোরে ফুটছে, তবু আশা...
তবুও দীর্ঘদিনের ফ্যানাভাত শুকোচ্ছে থালায়
 
কোনও কিছুই শেষ হয়ে যায় না
বিশ্বাসের আকাশে কোনও সূর্যাস্ত নেই
প্রতিদিনই আশার জন্মদিন—নবজন্ম ভোর
মাইলের পর মাইল হেঁটে যায় মৃত সম্পর্কগুলি
শুশ্রূষার প্রাচীন কনভয় নিয়ে
 
আশ্চর্য সঞ্জীবনী রহস্যে পৃথিবীর পাদদেশ থেকে
অযুত শিকড় দিগন্ত পেরোচ্ছে প্রতিদিন...
 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)