প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 8, 2026

এক সহজাত উর্বর গন্ধ | নাসির ওয়াদেন

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
নাসির ওয়াদেন
 
এক সহজাত উর্বর গন্ধ
 
হাতের তালুর নীচে আকাশ
উপরে পৃথিবীর ধুলিকণা, আর্তনাদ
একটা জ্বলন্ত পাথর পড়ে যায় এমনিতেই
কতটা শিহরনের উপর মৃত্যুর শিলালেখ
 
আলস্য মেঘ ঘুমের চাদর পেতে চাঁদ ধরে
চাঁদেদের এখন কোনো ঘুম নেই
এক সহজাত উর্বর গন্ধের টোপ
আমাকে শিকার করে প্রতিদিন
 
আমার হাতে বিধ্বস্ত ভাঙনের খেলা
অনেক খেলা হলো আকাশ নক্ষত্রের,
এবার আপনার নিজপীঠ বাঁচাতে
কতকগুলো নিপীড়নের পিল খেয়ে
উর্বর গন্ধ শুঁকেই যাচ্ছি, শুঁকেই যাচ্ছি।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)