বাতায়ন/চৈতি
হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
জ্যোৎস্না মন্ডল
স্মৃতিচারণ
কমলেশদা তোমার মনে পড়ে...
তুমি আমায় নদীর জলে
ছোট্টবেলায় সাঁতার শিখিয়েছিলে,
কমলেশদা তোমার মনে পড়ে...
শীতের ভোরে জানালার কাছে এসে ডাকতে
শিউলি ফুল কুড়োবে বলে,
খাটের নীচে সাজিটা রেখে দিতাম
সযতনে,
ভোরবেলা দেখতাম তোমায়
আধো-ঘুমের স্বপনে।
কমলেশদা তোমার মনে পড়ে...
তোমার জমানো ডাকটিকিটগুলো থেকে আমায় কয়েকটা দিয়েছিলে,
খাতার প্রথম পাতায়
সেগুলো সাজিয়ে রেখেছিলাম
রোজ দেখব বলে,
কমলেশদা তোমার মনে পড়ে...
বিশ্বকর্মা পুজোর দিন খেলার মাঠে
আমায় ঘুড়ি ওড়াতে শিখিয়েছিলে,
সুতোর মাঞ্জায় হাতটা কেটে
গেছিল বলে
তুমি লাটাই ফেলে আমার আঙুলটা চেপে ধরেছিলে।
কমলেশদা ও কমলেশদা তোমার মনে
পড়ে...
আমায় নোট লিখে দিতে পাতার পর পাতা,
তোমার লেখাগুলোর গন্ধে মন ভরে
যেত আবেশে,
ভাবতাম শুধু তোমার কথা।
বালিশের নীচে খাতা রেখে
ঘুমের দেশে দিতাম পাড়ি,
আজ যে তুমি অনেক দূরে
আমার সঙ্গে করে আড়ি।
কমলেশদা কমলেশদা তোমার মনে
পড়ে...
আল দিয়ে দৌড়ে দৌড়ে
তালবাগানে পৌঁছে যেতাম,
তালগাছ থেকে ভূত নেমে
ঘাড় মটকে দিয়ে পালাবে—
ভয়ে তোমায় জড়িয়ে ধরতাম।
ও কমলেশদা তোমার মনে পড়ে...
নীল আকাশের নীচে হিজলের ছায়ায়
তোমায় শোনাতাম কত গান,
আজ তোমার সেই টুকাই
জলসাতে গায় লোকগান।
কমলেশদা তোমার মনে পড়ে...
হঠাৎ বৃষ্টিতে জমে যাওয়া এক কোমর জলে
দুজনের দাঁড়িয়ে থাকা,
প্রেমে প্রাণে গানে গভীর মননে
আজ
স্মৃতিগুলো শুধু বাঁচিয়ে রাখা।
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
জ্যোৎস্না মন্ডল
তুমি আমায় নদীর জলে
ছোট্টবেলায় সাঁতার শিখিয়েছিলে,
শীতের ভোরে জানালার কাছে এসে ডাকতে
শিউলি ফুল কুড়োবে বলে,
আধো-ঘুমের স্বপনে।
তোমার জমানো ডাকটিকিটগুলো থেকে আমায় কয়েকটা দিয়েছিলে,
সেগুলো সাজিয়ে রেখেছিলাম
রোজ দেখব বলে,
বিশ্বকর্মা পুজোর দিন খেলার মাঠে
আমায় ঘুড়ি ওড়াতে শিখিয়েছিলে,
তুমি লাটাই ফেলে আমার আঙুলটা চেপে ধরেছিলে।
আমায় নোট লিখে দিতে পাতার পর পাতা,
বালিশের নীচে খাতা রেখে
ঘুমের দেশে দিতাম পাড়ি,
আমার সঙ্গে করে আড়ি।
আল দিয়ে দৌড়ে দৌড়ে
তালবাগানে পৌঁছে যেতাম,
ঘাড় মটকে দিয়ে পালাবে—
ভয়ে তোমায় জড়িয়ে ধরতাম।
নীল আকাশের নীচে হিজলের ছায়ায়
তোমায় শোনাতাম কত গান,
জলসাতে গায় লোকগান।
হঠাৎ বৃষ্টিতে জমে যাওয়া এক কোমর জলে
দুজনের দাঁড়িয়ে থাকা,
স্মৃতিগুলো শুধু বাঁচিয়ে রাখা।

No comments:
Post a Comment