বাতায়ন/চৈতি
হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
জয়শ্রী সরকার
নববর্ষ
ভোরের আজান শুরু, পাখিদের কলরব
অন্ধকার ভেদ করে নতুন সূর্যোদয়
পাতাঝরা নেড়া গাছে সবুজের সমারোহ,
মাঠে মাঠে অনন্ত গালিচা, মৌ-বনে মায়াবি মহুয়ার দল
নেচে যায় হেসে যায় গেয়ে যায় প্রাণ খুলে
মেঠো সুরে সাঁওতালি সুখী পরিবার— নবান্ন এলো বুঝি!
‘আনন্দ ধারা বহিছে ভুবনে...!’
সময়ের শূন্যোদ্যান পেরিয়ে
শিলান্যাস হতে চলেছে
আরও একটা নতুন বছরের!
কত প্রস্তুতি, ঢাকঢোল— মিডিয়ার আলোড়ন
প্রতিশ্রুতির ফুলঝুরি, কথামৃত আর হিতোপদেশ। তবু,
কোথায় যেন একটা ফাঁক থেকে
গেছে ক্ষুধা আর উদ্বৃত্তের মেলবন্ধনে;
তাই, নতুন বছরের শুভ লগ্নে সমুদ্র-সবুজ ধ্যানে প্রার্থনা করি,
আর কোনো জনযুদ্ধ নয়, মনযুদ্ধ নয়, নয় কোনো রক্তপাত!
আস্ত একটা মানবিক পৃথিবী দেখতে চাই চলমান জীবন্ত স্বর্গে—
প্রত্যয়ী কন্ঠে নিঃসীম আকুতি
ধ্বনিত হোক,
'নব আনন্দে জাগো...!'
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
জয়শ্রী সরকার
অন্ধকার ভেদ করে নতুন সূর্যোদয়
পাতাঝরা নেড়া গাছে সবুজের সমারোহ,
নেচে যায় হেসে যায় গেয়ে যায় প্রাণ খুলে
মেঠো সুরে সাঁওতালি সুখী পরিবার— নবান্ন এলো বুঝি!
‘আনন্দ ধারা বহিছে ভুবনে...!’
আরও একটা নতুন বছরের!
কত প্রস্তুতি, ঢাকঢোল— মিডিয়ার আলোড়ন
প্রতিশ্রুতির ফুলঝুরি, কথামৃত আর হিতোপদেশ। তবু,
আস্ত একটা মানবিক পৃথিবী দেখতে চাই চলমান জীবন্ত স্বর্গে—

No comments:
Post a Comment