প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 8, 2026

রামধনু | গোবিন্দ সাহা

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
গোবিন্দ সাহা
 
রামধনু
 
বসন্তের ক্ষত না শুকাতেই
হালখাতাতে হাজির বৈশাখ
 
নিঃশেষিত পুকুরের পঙ্কিল হৃদয়
মরণের প্রাকমুহূর্তে ঝিনুকের রেখা
এ জীবনের অর্থহীন সালতামামি
কোন এক আষাঢ়ে ডুবে যায় অতলে
 
লেনদেনের জের টেনে টেনে
সুপ্ত আগ্নেয়গিরি জাগে পরতে
মিথ্যা নূতনের আজাহারি নাটক
দাবদাহে চৌচির বুকের গোপন জমি
 
নতুন পুরানোর কাল্পনিক সীমারেখা
বস্তির আকাশে কাঙ্ক্ষিত এক রামধনু
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)