প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, April 8, 2026

জল | সুশান্ত সেন

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
সুশান্ত সেন
 
জল
 
জমছে বিন্দু বিন্দু জল
রেলিং-এর মাথায়
বড় হয়ে বড় হয়ে সে পড়ে যায় মাটিতে।
যেন পৃথিবীর জীবন-স্রোত।
 
জমছে বিন্দু বিন্দু আশা
বৃদ্ধি পেতে পেতে আকাশচুম্বী।
 
বাড়ছে বিন্দু বিন্দু করে
ভোগের পিপাসা
অনবরত, বিরামহীন।
শুষে নিচ্ছে বিন্দু বিন্দু জল।
 
জীবন ভাসছে শুকিয়ে আসছে চোখের জল।
 
ধীরে অমোঘ নিয়মে
শুকিয়ে আসছে মিষ্টিজলসম্ভার।
সারা পৃথিবীতে।
 
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)