বাতায়ন/চৈতি
হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
পিয়ালী সেন
কোথাও
একটা খুব গোপনে আগল ভাঙে
নিয়ম মতো চলতে থাকি
যতটুকু বলতে থাকার
নিয়ম করে বলতে থাকি
এমনভাবে যত্নে মেপে
কেমন করে দুঃখ ঢাকি!
তবুও…
কোথাও একটা আগল ভাঙে…
যখনতখন, যেমন-তেমন
কান্না কিন্তু আসে না আর…
তোমায় ঘিরে মেঘ করলেও
হাওয়ার টানে ভাসবে আবার
ফুটবে তারা আকাশ জুড়ে
ঘুমের মাঝেই রাত্রি কাবার
তবুও...
কোথাও একটা আগল ভাঙে...
কখন কখন ভাঙছে জানো?
যখন কেউ অনেক অনেক দিনের পরে
উদাস কোনো সন্ধ্যাকালে খবর আনে
খবর আনে হারিয়ে গেছে ভেতর ঘরে
পুরোনো কেউ ভীষণ চেনা বন্ধু আমার
ছোটবেলার ডাকনামে তার আকাশ ভরে
না চাইতেও উদাস সুরে বৃষ্টি ঝরে…
তখনই... ঠিক তখনই
আগল ভাঙে ভীষণ রবে...
এক নিমেষেই কত কত মাইল সময়
পেরিয়ে এসে শূন্যতারা আমায় থামায়!
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
পিয়ালী সেন
যতটুকু বলতে থাকার
নিয়ম করে বলতে থাকি
এমনভাবে যত্নে মেপে
কেমন করে দুঃখ ঢাকি!
তবুও…
কোথাও একটা আগল ভাঙে…
কান্না কিন্তু আসে না আর…
তোমায় ঘিরে মেঘ করলেও
হাওয়ার টানে ভাসবে আবার
ফুটবে তারা আকাশ জুড়ে
ঘুমের মাঝেই রাত্রি কাবার
তবুও...
কোথাও একটা আগল ভাঙে...
উদাস কোনো সন্ধ্যাকালে খবর আনে
খবর আনে হারিয়ে গেছে ভেতর ঘরে
পুরোনো কেউ ভীষণ চেনা বন্ধু আমার
ছোটবেলার ডাকনামে তার আকাশ ভরে
না চাইতেও উদাস সুরে বৃষ্টি ঝরে…
আগল ভাঙে ভীষণ রবে...
পেরিয়ে এসে শূন্যতারা আমায় থামায়!

No comments:
Post a Comment