প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, April 8, 2026

আবাসিক জীবনের অভ্যেস | বিকাশ চন্দ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
বিকাশ চন্দ
 
আবাসিক জীবনের অভ্যেস
 
রজস্বলা গাছেরা সাজায় সবুজের ঘর
শরীরে নকশিকাঁথা বোনে বসন্ত বাতাস
গোঁয়ার মেঘেরা বাঁধে বিজলি ঝুরির সিঁথি
পরস্পর স্পর্শ খোঁজে অনন্ত শান্তি আলাপ
 
সবুজ শ্যাওলায় ঢাকা শরীরের সকল ইন্দ্রিয়
সবুজ আলোয় জড়িয়ে বৈশাখী পঞ্চপল্লবে
বুক খোলা শার্টের বোতামে থমকে দক্ষিণ হাওয়া
দূটো ঠোঁটে রক্ত করবী রঙে বড় নিরুপম সুখ
 
আমূল বদলে গেছে বৈশাখী সবুজ পরব
সূর্যাস্তের পরব টানে পাখি ডাকের প্রতিধ্বনি
অবসন্নতা ঢেকে রাখে ফিকে সময়ের পতাকা
সকল ভোরের মতোই সুদর্শনা প্রথম বছরের দিন
 
অস্থি মজ্জায় শিরশির কবিতা নাকি শব্দের উতরোল
একই আবাসিক জীবনের অভ্যেস ঝোলে জীর্ণ দেয়ালে
হারানো দুঃখেরা ফিরে আসে একই সময়ে
অরণ্যে কি চৈতন্যে পাঁজরে জড়িয়ে লৌকিক ধ্যানে
কৃষক জীবনের মাটি নিম পাতা ছুঁয়ে উড়ে যায় দিন
হৃদয়ের কথা শোনায় সকাল সন্ধ্যায় সে সাঁই কিংবা গোসাঁই
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)