প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 8, 2026

অমীমাংসিত মল্লার | নাসির ওয়াদেন

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
নাসির ওয়াদেন
 
মীমাংসিত মল্লার
 
যে মাঝি ফিরে গেছে নদীর বুকের মাঝে
যে মুহূর্তে ভেঙে গেছে বিশ্বাসের সভ্যতা
কালে কালে কত কথা ওঠে প্রবৃত্তি নিয়ে
হাঙর জেগেছে লুটে নিতে সমস্ত রোজগার।
 
আইন তো কাগজের পাতার ভেতরে লেখা
বিচার যে হয় অন্ধকার কাপড়ের ভিতর
সত্যের আলো ম্লান থাকে যদি জ্বালো আলো
নিভৃতে কাঁদুক জ্যোৎস্না, কী দায় অমাবস্যার?
 
ছায়াও বেঁচে থাকে আলো যদি থাকে সাথে
ধারালো অন্ধকার ছিঁড়ে খায় বাঁকগুলো
মৃত্যুর অহংকারে জ্বলে পোড়ে গ্রামগুলো
অঙ্ক মেলে না, কত খেলা হয় নিশীথে, প্রভাতে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)