বাতায়ন/চৈতি
হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
কেতকী বসু
স্মৃতি
কাব্য
ফুরিয়ে যাওয়া সময় নিয়ে এখন আর
কেউ কথা বলে না
সবার কাছে সেই সব কথা এখন অনেক পুরানো
সময়ের ব্যস্ততায় ভুলিয়ে দিয়েছে ঘর-বাড়ি আর উঠোনের কথা
উৎসাহী চোখ এখন ভাঙা দেওয়ালের দিকে তাকিয়ে থাকে
হতাশার খড়ি কাটে আর অপেক্ষা করে নতুন ভাবে সেজে ওঠার
কাচের চুড়ি পড়ার সময় যখন কিছু
ভেঙে গিয়েছিল
শুকনো গাছের পাশে ফেলে দেওয়ার পরেও
সেগুলো নিয়ে আর কথা হয়নি
ভরা উঠোনের ফুলগুলো শীতের মরশুমে ঝরে যাওয়ার পরেও তাই নিয়ে কথা হয়নি
একদিন যে ঘর রং আর শৌখিনতায় ভরা ছিল
চুন, বালি খসে যাওয়ার পরেও কথা হয়নি ভেঙে পড়া ঘর নিয়ে
একটা দুটো বেতের চেয়ার উঠোনের পাশে পড়ে থাকার পরে
মজা করে বসতে এলে পুরো চেয়ারটাই ভেঙে পড়ে মাটিতে
এরপর থেকে সত্যি আর কেউ কোনো দিন কোনো কথা বলেনি।
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
কেতকী বসু
সবার কাছে সেই সব কথা এখন অনেক পুরানো
সময়ের ব্যস্ততায় ভুলিয়ে দিয়েছে ঘর-বাড়ি আর উঠোনের কথা
উৎসাহী চোখ এখন ভাঙা দেওয়ালের দিকে তাকিয়ে থাকে
হতাশার খড়ি কাটে আর অপেক্ষা করে নতুন ভাবে সেজে ওঠার
শুকনো গাছের পাশে ফেলে দেওয়ার পরেও
সেগুলো নিয়ে আর কথা হয়নি
ভরা উঠোনের ফুলগুলো শীতের মরশুমে ঝরে যাওয়ার পরেও তাই নিয়ে কথা হয়নি
চুন, বালি খসে যাওয়ার পরেও কথা হয়নি ভেঙে পড়া ঘর নিয়ে
একটা দুটো বেতের চেয়ার উঠোনের পাশে পড়ে থাকার পরে
মজা করে বসতে এলে পুরো চেয়ারটাই ভেঙে পড়ে মাটিতে
এরপর থেকে সত্যি আর কেউ কোনো দিন কোনো কথা বলেনি।

No comments:
Post a Comment