প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, April 8, 2026

কবিতা— ভোকাট্টা | কবি— তীর্থঙ্কর | পর্যালোচক— মণিপদ্ম দত্ত

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/পর্যালোচনা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | পর্যালোচনা
কবিতা— ভোকাট্টা
কবি— তীর্থঙ্কর
পর্যালোচক— মণিপদ্ম দত্ত

"ভোকাট্টা কবিতাটি যে অমোঘ সত্যের সংকেত দেয় তা কিন্তু আদতে একমুখিন নয়। আমরা ভোকাট্টা হব; কিন্তু হারিয়ে তো যাব না!"


[কবির নাম না-জেনে শুধু কবিতা ও শিরোনামের ভিত্তিতে এই পর্যালোচনা]
 
হয়তো ভুলে যাব
টিকে থাকার লড়াইয়ে আমরা সবাই
পা বাড়িয়েছি
 
হয়তো ভুলে যাবে
জীবনের এক একটা ধাপে
ত্রিভুজ-চতুর্ভুজ-বৃত্ত
সবই হাত ধরে শেখা
অথচ সেই হাতেই আজ…
 
 
ঘুড়ি উড়ছে
 
আমরা সমস্বরে ভোকাট্টা—
 
ভোকাট্টা কবিতাটি যে অমোঘ সত্যের সংকেত দেয় তা কিন্তু আদতে একমুখিন নয়। আমরা ভোকাট্টা হব; কিন্তু হারিয়ে তো যাব না! যে হাত ঘুড়ি ওড়াচ্ছে সে হাতও কি কোন একজন বা এক গোষ্ঠির হাত! চলে গেলেও সে হাত যায় কি! সত্য তো কোন স্থির ধ্রুবক নয়! সে তো চলমান। সময় তাকে বহন করে; আবার কখনও সে সময়কে। তাই কবিতাটিকে ভোকাট্টায় শেষ করা যায় না! কবিতাটিতে এই অনুষঙ্গ খানিক উদ্দিষ্ট থাকলে পাঠক হিসেবে একটু স্বস্তি পেতাম। কারণ কবিতা কোন আপাত সত্যের নির্মাণে ব্যস্ত থাকলে পুনরাবৃত্তির আশঙ্কা রয়ে যায়। এটা একান্তই আমার মত। তবু কবিও একটু ভেবে দেখতে পারেন।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)