বাতায়ন/চৈতি
হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
এম.এম.সাইফুল ইসলাম
আমার
দেশ
সবুজ আঁচল বিছানো এই মাটির
মায়ায় ঘেরা
আমার চোখে বিশ্বমাঝে এই দেশটাই সেরা।
নদীর বুকে রুপালি ঢেউ, বনের কোলে গান
এই তো আমার সোনার স্বদেশ, প্রাণের প্রিয় জান।
পদ্মা-মেঘনা-যমুনার তীরে
স্নিগ্ধ পরশ মাখা
হৃদয়পটে এই রূপেরই হাজার ছবি আঁকা।
বুকের ভেতর লাল-সবুজের ওড়ে বিজয় নিশান
মুক্তিযুদ্ধের চেতনায় গড়া অদম্য অভিযান।
ফসলের ঘ্রাণে মুখরিত মাঠ, কৃষকের হাসিমুখ
এই মাটিতেই খুঁজে পাই আমি পরম শান্তি-সুখ।
মায়ের মুখের মধুর ভাষায় হৃদয়ে শান্তি জাগে
এমন আপন ভুবন আমার সবার চেয়ে আগে।
দেশের তরে বিলিয়ে দেব যা আছে
মোর কাছে
বীর শহীদের রক্তস্মৃতি এই বুকেতেই বাঁচে।
যতদিন রবে এ দেহ সচল, রাখব দেশের মান
গাইবে এ মন অনাদিকাল স্বদেশের জয়গান।
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
এম.এম.সাইফুল ইসলাম
আমার চোখে বিশ্বমাঝে এই দেশটাই সেরা।
নদীর বুকে রুপালি ঢেউ, বনের কোলে গান
এই তো আমার সোনার স্বদেশ, প্রাণের প্রিয় জান।
হৃদয়পটে এই রূপেরই হাজার ছবি আঁকা।
বুকের ভেতর লাল-সবুজের ওড়ে বিজয় নিশান
মুক্তিযুদ্ধের চেতনায় গড়া অদম্য অভিযান।
এই মাটিতেই খুঁজে পাই আমি পরম শান্তি-সুখ।
মায়ের মুখের মধুর ভাষায় হৃদয়ে শান্তি জাগে
এমন আপন ভুবন আমার সবার চেয়ে আগে।
বীর শহীদের রক্তস্মৃতি এই বুকেতেই বাঁচে।
যতদিন রবে এ দেহ সচল, রাখব দেশের মান
গাইবে এ মন অনাদিকাল স্বদেশের জয়গান।

No comments:
Post a Comment