প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 8, 2026

বাতাস | তৈমুর খান

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
তৈমুর খান
 
বাতাস
 
আর পাখি ধরব না, খাঁচাটি ভেঙে ফেলে দেবো
পাখিধরা স্মৃতিগুলি বাইরে বের করে দিয়ে
বলব: আমার আর কোনো জীবিকা নেই
আমার জীবন এখন হাওয়া
 
যে ফুঁ দেবে—বেজে উঠব
ফুলের সুগন্ধ মিশবে শরীরে
পাতার মর্মর ধ্বনিতে বাজবে সংরাগ
অথবা নির্জনে বয়ে যাব একা একা
 
সবাই দেখবে শূন্য
অথচ আমি আছি;
সবাই বলবে—কী শীত!
তখনও আমি আছি;
সবাই বলবে—আহা বসন্ত!
তখনও শুধু আমি—আমি—আর আমি…
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)