প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Wednesday, April 8, 2026

প্রাণ প্রতিষ্ঠা | নাসির ওয়াদেন

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
নাসির ওয়াদেন
 
প্রাণ প্রতিষ্ঠা
 
ইশারাগুলো আকাশে ওড়ে পাখির পালকে
ইচ্ছে করলেই কি যায় নামানো?
অথচ, যে মানসিক নদী বয়ে চলে নিরন্তর
তারই তলে সুপ্ত বালির স্তর।
 
মাঠ থেকে সুঘ্রা নিয়ে ফেরে যারা
গ্রামে গ্রামে ওঠে ফুলের আবহধ্বনি,
যে-আলো ভেজায় সতীনারীর দেহ
সেখানে খুঁজো না সত্যাসত্যের অভিমান।
 
সত্যের মাঝখানে ডুবে থাকে যদি চুম্বন
তাকে দিও প্রাণ-প্রতিষ্ঠা জাগতিক কল্যাণে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 8 (Last 7 days)