প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Tuesday, May 5, 2026

প্রলাপ ও অন্যান্য | অলক চক্রবর্তী

বাতায়ন/আতঙ্ক/কবিতাণু/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতাণু
অলক চক্রবর্তী
 
প্রলাপ ও অন্যান্য
 
প্রলাপ 
 
রক্ত গঙ্গা বইবে আজ 
ফুটবে না রক্ত গোলাপ
পথঘাট রাখো শুনসান
দিকে দিকে বীভৎস প্রলাপ।
 
 
প্রেতযোগ
 
চারদিকে অন্ধকার
চমকিত অশনিসংকেত
আকাশ চৌচির
ক্ষুধার্ত প্রেত!
 
 
লাভা
 
ধেয়ে আসছে লাভা
লাভস্টোরি শেষ,
হাড়মাস হৃদি অঙ্গার
প্রেমের চুল্লি প্রবেশ।
 
 
ভয়ংকর
 
সে আসছে
অনেক মাথা, হাত-পা অগুন্তি
গিলে খাচ্ছে স্থাবর-অস্থাবর
আস্ত ঢেউ অবাধ্য সাগর।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)