প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, May 5, 2026

অনুভূতি | নাসির ওয়াদেন

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
নাসির ওয়াদেন
 
অনুভূতি
 
কতদিন থেকে দেখিনি তোমাকে আমি
সূর্যের আলো ম্লান হয়ে ঝরে পিঠে
জ্যোৎস্নালোকে দিন শেষ হওয়ার পাগলামি
সয়ে সয়ে অরুচি ধরেছে ঠোঁটে
 
কতদিন থেকে পা রাখিনি লুলিত চৌকাঠে
বিতৃষ্ণাও মিটে গেছে স্বাদের বদলে ঢেউ
জীবন-নৌকাখানি দুলে দুলে ভাঙে পাটে
সম্ভাষণ জানানোর এখানে নেই কেউ
 
ফুল ফুটেছিল তারার আকাশে লাল নীল
মায়ের জন্য কিনেছি দু বোতল রক্ত-পণ্য
মা যে বড় ক্ষুধার্ত, ক্ষত সারাশরীরে,পঙ্কিল
ফিরল না কেউ যারা গেছে সাগরে, নিরন্ন
 
হারিয়ে ফেলেছি তাকেই যাকেই রেখেছি ক্রোড়ে
বাষ্প-বিষে পুড়ে আদালত, সত্য সত্যিই পোড়ে?
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)