প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, June 17, 2026

জলের মতন জীবন | গোবিন্দ সাহা

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
গোবিন্দ সাহা
 
জলের মতন জীবন
 
হাওয়ার সিঁড়ি বেয়ে
আকাশ ছুঁয়ে যায় অচেনা বিহঙ্গ।
চঞ্চুতে তখনো মেঘের শীতল চুমু
খড়কুটোর বাসায় এইটুকু সম্বল।
 
তেঁতুলের জমকালো ডালে
মাছরাঙার আঁশটে রাজত্ব।
 
নীল জলের অতলে মৎস্য-দেশ
তিরতিরে স্রোতে স্বপ্নের বুনন।
ছোট প্রাণে স্ফুলিঙ্গের ছোঁয়া-
আকাশ ছোঁয়া মধ্যবিত্ত-সাধ।
 
মেঘ থেকে ঝরে পড়া বৃষ্টি
কপোলে চুম্বন করে জল হয়ে-
জলের মতন তরল জীবন গড়িয়ে যায়।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)