বাতায়ন/নাসির ওয়াদেন
সংখ্যা/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/৭ম সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
কবিতাগুচ্ছ | নাসির ওয়াদেন | কষ্টের রাত কষ্টের দিন
কবিতাগুচ্ছ
নাসির ওয়াদেন
কষ্টের
রাত কষ্টের দিন
আকাঙ্ক্ষার দিন ক্ষয়ে আসে, কী নিদারুণ
দিনরাত জেগেও মেটে না মাথার সহস্র ঋণ
দিন যত ছোট, ঋণ ছোটে তত নাজেহাল বাবা
সখের বাগান সুখের পুকুরও বেচে দিশেহারা
হালসনের ধান কেড়ে নেয় দেড়া, নিঃস্ব, সর্বহারা
কচুশাক আর ভাত ফেনেও নিত্য অভাবের থাবা
জ্যোৎস্না আঁধারে আলো ঠিকরে
পড়ে, কী যে সুখ
জড়াজড়ি থাকে মা'র আঁচলে, তথাপি নিত্য অসুখ
ভোরের বাতাসে অনাবিল শ্বাসে
পাখির নিত্য শিস্
সুখের অনলে দুঃখ পুড়িলেও ভুলিনি তা অহর্নিশ
চিরদিন কেউ থাকে না বৃন্তে, হলুদ বোঁটাটাও ঝরে
ভালমন্দে ওই, হাসিকান্নায় কাটে সমন্বয়ে, পরস্পরের।
কবিতাগুচ্ছ | নাসির ওয়াদেন | কষ্টের রাত কষ্টের দিন
কবিতাগুচ্ছ
নাসির ওয়াদেন
দিনরাত জেগেও মেটে না মাথার সহস্র ঋণ
সখের বাগান সুখের পুকুরও বেচে দিশেহারা
হালসনের ধান কেড়ে নেয় দেড়া, নিঃস্ব, সর্বহারা
কচুশাক আর ভাত ফেনেও নিত্য অভাবের থাবা
জড়াজড়ি থাকে মা'র আঁচলে, তথাপি নিত্য অসুখ
সুখের অনলে দুঃখ পুড়িলেও ভুলিনি তা অহর্নিশ
ভালমন্দে ওই, হাসিকান্নায় কাটে সমন্বয়ে, পরস্পরের।

No comments:
Post a Comment