প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

এবার শরৎ | সুশান্ত সেন

বাতায়ন/শারদীয়া/কবিতাণু/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতাণু
সুশান্ত সেন
এবার শরৎ
 
১
কাঁটা তার
এপারে রক্ষী ওপারে রক্ষী
সর্বক্ষণ আশঙ্কা।
ওড়িশা বেশ আছে
ওখানে কাঁটাতার নেই।
 
২
প্রশ্ন কোরোনা
প্রশ্ন স্পর্শকাতর
লজ্জাবতী লতা
কুঁকড়ে পড়ে যাবে এক্ষুনি
পথের ধারে।
তখন উত্তর দিতে দিতে বেগুন-ভর্তা।
 
৩
কবিতার শরৎ কাল
লাল গোল গোল টমেটো অথবা
টম্যাটো।
পেছনে দাঁড়িয়ে আছেন
কৃত্রিম বুদ্ধিমত্তা।
কিছু বললেই - থ্রি ডি এঁকে দেবেন।
 
৪
নিবেদন এই
শালিক পাখি শরৎ কাল শীত কাল
মানেনা।
ইচ্ছে করলেই হলুদ ঠোঁট বেঁকিয়ে
জানলার ধারে এসে বসে।
সে তুমি ভালবাস কি না ভালবাস।
 
 
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)