প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, May 20, 2023

নিউক্লিয়ার ফ্যামিলি | রঞ্জনা রায়

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২০শে মে, ২০২৩

কবিতা
রঞ্জনা রায়
 

নিউক্লিয়ার ফ্যামিলি

সে আর আমি
অথবা সে, আমি আর রিমলি
কিংবা আমি আর রিমলি
শেষ পর্যন্ত শুধুই আমি।
 
দামি কার্পেটের মতো 
চারপাশ থেকে নিজেকে গুটিয়ে নিই
বোধের দরজার তালা খুলি।
নিজেকে নিজের মতো করে
সাজিয়ে গুছিয়ে রাখি।
 
নিঃসঙ্গতার কৃষ্ণগহ্বরে
একটি ঝকঝকে বাসর শয্যা।

1 comment:

  1. আজকের জীবনের কথা ভাষা পেয়েছে।

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)