প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, May 20, 2023

মেনে নেওয়া | সন্তোষ ভট্টাচার্য

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২০শে মে, ২০২৩

কবিতা
সন্তোষ ভট্টাচার্য
 
মেনে নেওয়া

অন্ধত্ব মেনে নাও যদি
দেখো একদিন সয়ে যাবে
অ-কবিত্ব মেনে নিলে
ভিতরে পোড়াবে।

পথে পেলে পরশপাথর
ফেলে দিয়ো সাথে সাথে
খর রোদে তপ্ত কলেবর
ফেরা অসম্ভব অসহ আঘাতে।

তার দাঁত হাতে নিয়ে দেখি
বিষ এসেছে কিনা দেখি
ছোবলে ছোবলে অস্থির করে
শস্য জমিতে ও পোড়া ঘরে।

তার ডাক শুনি কান পেতে
কানের ভিতরে ঢালে বিষ
চলি মখমল চটি পায়ে
অমৃত খুঁজি গরলেতে।

নাভিপদ্ম থেকে উত্থিত যৌবন
আমি ছোঁয়া পাব নাকি তার
গভীর রাতের আঁধারে
বিষে মিশে সব একাকার।

তবু তুমি এসো আমি চাই
তোমার সুতীক্ষ্ণ ফলায়
আত্মাহুতি দিতে রাজি
যদি নাও-বা চাও, তবু আছি…
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)