প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, May 20, 2023

গুরুত্ব | শ্রীময়ী চক্রবর্তী

বাতায়ন/কবিতাণু/১ম বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২০শে মে, ২০২৩

কবিতাণু
শ্রীময়ী চক্রবর্তী
[চারটি অণুকবিতা]

গুরুত্ব

আগুনের গুরুত্ব বোঝাতে
দেশলাই কাঠিই যথেষ্ট
 
 
চরিত্র
 
সূর্য ডোবার আগেও
শেষ আলোটা ছড়িয়ে যায়
 
 
ছায়া
 
ছায়াও জানে
ঠিক কখন
ছেড়ে যেতে হয়
 
 
দর্পচূর্ণ
 
কখনও একান্তে
নিজেকে নিয়ে গর্ব হলে
সমুদ্রের সামনে গিয়ে দাঁড়াই

4 comments:

  1. আকারে ছোট হলেও ভাবসম্পদে গভীর।

    ReplyDelete
  2. খুব ভালো - জয়িতা

    ReplyDelete
  3. ভালো হয়েছে অণুকবিতাগুলি।

    ReplyDelete
  4. খুব সুন্দর লেখা।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)