প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, May 20, 2023

স্বর্ণখচিত দু’চার লাইন | ফটিক চৌধুরী

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২০শে মে, ২০২৩

কবিতা
ফটিক চৌধুরী

স্বর্ণখচিত দু’চার লাইন


সোনা দিনদিন যেভাবে দুর্মূল্য হচ্ছে
আমাদের সোনালি দিনগুলোও
                    সেভাবে চলে যাচ্ছে নাগালের বাইরে
তাহলে কি স্বর্ণাক্ষরে কিছুই লেখা হবে না?
জীবনে থাকবে না কোনও উষ্ণতা!
ভেতরে কি জমছে বরফের পাহাড়?
 
আমি তো চাই দু’চার লাইন
                উপহার দিতে পৃথিবীকে
কেউ তো অপেক্ষা করে থাকে…
 
এজন্যই ডেকেছি একটি নির্জন দুপুরকে
                যেখানে সুন্দরের আসাযাওয়া
সুন্দরের মধ্যে থাকে একটি সোনালি রেখা
                        যার সূত্র ধরে এগিয়ে যাই
যদি আসে স্বর্ণখচিত দু’চার লাইন!

3 comments:

  1. কবিতাটি চেতনাকে ছুঁয়ে গেল।

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ।

      Delete
  2. মন ছুঁয়ে গেল

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)