প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, March 13, 2025

রঙের ছোঁয়া | শক্তিপদ পণ্ডিত

বাতায়ন/রং/ছড়া/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | ছড়া
শক্তিপদ পণ্ডিত
 
রঙের ছোঁয়া
 
রং লেগেছে শিমুল ফুলে
রং লেগেছে পলাশ বনে,
রং লেগেছে কৃষ্ণচূড়ায়
রং লেগেছে বিষাদ মনে
 
রঙের আগুন ফাগুন মাসে
অশোক ফুলে রঙের মেলা,
রং লেগেছে নদীর জলে
অস্তরাগে সাঁঝের বেলা
 
মৌমাছিরা নেচে বেড়ায়
রংবেরংয়ের ফুলে ফুলে,
বসন্তের ওই কোকিল ডাকে
সারা দিনমান সুর তুলে
 
রং লেগেছে পুব আকাশে
রং লেগেছে নীল নীলিমায়,
রং লেগেছে বাদল মেঘে
রং লেগেছে রামধনুটায়
 
কাগজ কুড়োয় যে মেয়েটা
পায়নি শুধু রঙের ছোঁয়া,
জীবন থেকে রঙিন স্বপ্ন
পথের মাঝেই গেছে খোয়া
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)