বাতায়ন/রং/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাগুচ্ছ | তুষার রায় | একবার
তুষার রায়
একবার
যেমন সমস্ত সমুদ্রের সাধ
একবার
ফুঁসে ওঠে ঝঞ্ঝায়, জলস্তম্ভে
তেমনি তো একবার
সমস্ত অমিল ভেঙ্গে ছুঁতে ইচ্ছা তোমাকে কবিতা
একবার মৃত্যু বাজী রেখে ঝাঁপ ইচ্ছা করে
উন্মুখ অনেক নীচে কাঁচ ও পেরেক-এ
কোথায় রয়েছ বলো,
এ জীবন ঝাঁকিয়ে খুঁজছি
কোথায় রয়েছ বলো, আমি বুক ফুটো করে
রক্তে ছড় টেনে একবার একবারও অন্ততঃ
সব সুর মেলাবো নিখুঁত।
রং | কবিতাগুচ্ছ | তুষার রায় | একবার
তুষার রায়
ফুঁসে ওঠে ঝঞ্ঝায়, জলস্তম্ভে
সমস্ত অমিল ভেঙ্গে ছুঁতে ইচ্ছা তোমাকে কবিতা
একবার মৃত্যু বাজী রেখে ঝাঁপ ইচ্ছা করে
উন্মুখ অনেক নীচে কাঁচ ও পেরেক-এ
কোথায় রয়েছ বলো,
কোথায় রয়েছ বলো, আমি বুক ফুটো করে
রক্তে ছড় টেনে একবার একবারও অন্ততঃ
সব সুর মেলাবো নিখুঁত।

No comments:
Post a Comment