প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, September 16, 2023

প্রশ্ন | কল্যানী মন্ডল

বাতায়ন/সাপ্তাহিকী/কবিতা/১ম বর্ষ/১৯তম সংখ্যা/২৯শে ভাদ্র, ১৪৩০

কবিতা
কল্যানী মন্ডল

প্রশ্ন

সব প্রশ্নের উত্তর হয় না
সমুদ্রে ভাসমান এক টুকরো পাটাতন
পায় না কূল শুধুই ভেসে যাওয়া...

প্রতি রাতে অহেতুক পিছুটান
আমি তো চাইনি রাতের বিচ্যুতি
তবে কেন বুঝলে না নিশ্চুপ রাতের নীরবতা
কেন বুঝলে না অশান্ত দিনযাপন
 
বৃথাই দিন যাপনের প্রেক্ষাপট
বাধার প্রাচীর ভেঙে অকারণে সব রং নিংড়ে নেওয়া৷

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)