প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, September 16, 2023

সুখ | মহঃ ইব্রাহিম

বাতায়ন/সাপ্তাহিকী/কবিতা/১ম বর্ষ/১৯তম সংখ্যা/২৯শে ভাদ্র, ১৪৩০

কবিতা
মহঃ ইব্রাহিম

সুখ

তুমি আসবে বলে ঘরের দরজা খুলে রাখি
ঘর সাজাই বিছানাপত্র গোছগাছ করি
একটা ফুলদানিও কিনে আনি।

সারাদিন পরে সন্ধ্যা নামে
কুপি জ্বালিয়ে দেখি
দরমার বেড়ার ফাঁক দিয়ে পরকীয়া সুখ চলে গেছে
অন্য চেনা বাড়ি।

আমাদের চুলাঘরে তখনও আগুন জ্বলেনি
মা হন্যে হয়ে দেশলাই খোঁজে।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)