প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, September 16, 2023

পদ্মার কোমর অপারেশন | সৌহার্দ সিরাজ

বাতায়ন/সাপ্তাহিকী/কবিতা/১ম বর্ষ/১৯তম সংখ্যা/২৯শে ভাদ্র, ১৪৩০

কবিতা
সৌহার্দ সিরাজ

পদ্মার কোমর অপারেশন

দরজা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করলে—
বুঝি কেউ আসছে নতুবা যাচ্ছে
নতুন পুরাতন এটা কোনো বিষয়ই না

একদা রাতদিন ঘুমিয়ে কাটিয়েছে আমাদের শহর;
শববাহী গাড়ির মতো গম্ভীর ছিল
বসন্ত ও তার টেরাকোটা সৌষ্ঠব,
সংকোচহীন জানালায় আবার বৃষ্টির মেয়েরা ফিরে এসেছে

একটু আগে দরজায় ক্যাঁচ করে যে শব্দটা হল
ওটা পদ্মার কোমর অপারেশনের শব্দ
বহুকাল পরে আমাদের ঘরে অক্সিজেনের ঢেউ উঠেছে

সামনের কোনো পথ অচেনার জায়গায় নেই
অন্যের যাত্রা ভাঙতে যারা নাক কেটেছিল নিজের
তাদের কী দুর্দশাই না চলছে
জানো না

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)