প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, September 23, 2023

স্পর্শ | সৈয়দ হাসমত জালাল

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০

কবিতা
সৈয়দ হাসমত জালাল

স্পর্শ

তোমার ক্লান্তির ভেতরে তখন স্তব্ধ নির্জন উষ্ণ প্রহর

আকস্মিক তীব্র এক ঠান্ডা দমকা হাওয়া এসে
শীতল স্পর্শ ছড়িয়ে দেয় তোমার কপালে গালে
ঠোঁটে ও চিবুকে, এলোমেলো করে দেয় তোমার
চুলের রাশি, শিথিল আঁচল

চমকে উঠেছ, তুমি জানো সে স্পর্শ কার?
তোমার উষ্ণ কপালে কে রেখেছে অভিমানী করতল?
কেউ নেই ঘরে, দুপুরের জানলাটি খোলা, দূর থেকে
আনন্দধ্বনির মতো সমুদ্রঢেউয়ের শব্দ ভেসে আসে


No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)