প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Friday, January 12, 2024

আসছে যারা | বিমল চন্দ্র রায়

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৮তম সংখ্যা/২৭শে পৌষ, ১৪৩০

কবিতা

বিমল চন্দ্র রায়


আসছে যারা


অতীত যা তা ঘটে গেছে
নেই তো করার কিছু,
মোটেও কোনো লাভ হবে না
ছুটলে রে তার পিছু।
 
বর্তমানেও পারে না কেউ
রাখতে খাঁচায় ধরে,
সময়কে তাই লাগাও কাজে
অতি যতন করে।
 
আগামীকে মনের মতো
গড়ে তুলতে হবে,
জেনে রাখো মানব জনম
সার্থক হবে তবে।
 
বর্তমানকে ভাল ভাবে
কাজে লাগায় যারা,
ভবিষ্যতে ভাল ফল তো
পাবেই পাবে তারা।
 
বর্তমানের এক মুহূর্ত
তাই-তো ভীষণ দামী,
কাজে তাদের না লাগলে
আসবে আপদ নামি।
 
সময়ের কাজ ঠিক সময়ে
শেষ না হয় রে যদি,
আগামীতে ভুগতে হবে
বইবে চোখে নদী।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)