প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, January 12, 2024

গ্রামের শোভা | সাবিত্রী দাশ

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৮তম সংখ্যা/২৭শে পৌষ, ১৪৩০

কবিতা
সাবিত্রী দাশ

গ্রামের শোভা


কুয়াশা ভরা শীতের সকাল
কাজে ব্যস্ত চাষি,
সোনালি ধানে মাঠ ভরেছে
ফলন রাশি রাশি।
 
নানান ক্ষেতে ধান সরষে
খুশি ওড়ে মাঠে,
বোঝাই করা গ্রামের পথে
যাচ্ছে মানুষ হাটে।
 
শান্ত সবুজ গ্রামের ছবি
কোথায় যাব ছাড়ি,
আম জাম কাঁঠাল গাছ
দাঁড়িয়ে সারি সারি।
 
খেজুর রসের পিঠে আছে
বিন্নি ধানের মুড়ি,
গাঁয়ের যত ছোট্ট শিশু
ওড়ায় নানান ঘুড়ি।
 
হলুদ রঙের সরষে ফুলে
মাঠ করেছে আলো,
অপরূপ সেই শোভা দেখে
মনে লাগে ভাল।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)