প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, January 12, 2024

সূচনা | তীর্থঙ্কর সুমিত

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৮তম সংখ্যা/২৭শে পৌষ, ১৪৩০

কবিতা
তীর্থঙ্কর সুমিত

সূচনা


ইচ্ছের ছুটি হয়েছে বহুবছর আগে
মানস সরোবরে ফেলে আসা ঐকান্তিক ইচ্ছে
সময় পাল্টে গেলে মুখের বিবর্তন ঘটে
অসহায় ঝিনুক খোলস ছেড়ে…
 
আত্মতৃপ্ত পথে এক দারুণ অনুরণন
কলিং বেলে পাখির ডাক
ছন্দেলা সুরে গেয়ে ওঠে নদী
জলের বিবর্ণ ইতিহাস পথ চেয়ে বসে থাকে
মুক্তির আত্মশুদ্ধিতে
তাই প্রাচীন দেওয়ালের গায়ে
 
এখনো কত পতঙ্গ ইতিহাসের সূচনা করে।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)