প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, January 12, 2024

ছুট | পার্থ সারথি চক্রবর্তী

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৮তম সংখ্যা/২৭শে পৌষ, ১৪৩০

কবিতা
পার্থ সারথি চক্রবর্তী

ছুট


বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে
সব দাগ, ছোপ আর কলঙ্কের ছাপ,
ছোট ছোট দাগের বিন্দুর মধ্যে-

অনায়াসে গলে যাচ্ছে অতীতের কাটাছেঁড়া
        ভুলত্রুটির চুলচেরা বিশ্লেষণ
ছবির ঘোড়ার মতো ছুটে যায়-
        চিন্তার স্রোত, বল্গাহীন।
ধীরে ধীরে বৃষ্টির ফোঁটার সাথে
                হাসিমুখে সহমরণে যাই,
কৃতজ্ঞ থাকি মেঘের প্রতি।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)