প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, February 21, 2024

বিরহ | বিরহ | মহাদেব প্রামাণিক

বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | কবিতা

মহাদেব প্রামাণিক

বিরহ


বিরহকে সরলীকরণ করলে আমি পাই অশ্রু!
কতকগুলো ছন্নছাড়া অভিযোগের পাহাড়।
তুমি অমন না হয়ে তেমন হতে পারতে! 

একদিন বিরহ নিয়ে, অভিযোগ নিয়েই কলম ধরলাম
মনে উদ্যম আজ নালিশের পাতা ভরিয়ে দেব! 
অভিযোগ লিখতে গিয়ে লিখলাম "কেন কষ্ট দিলে"?
 
কবিতায় সব অভিযোগগুলো ফুল হয়ে তোমার খোঁপায় গেঁথে গেল।
 
তোমাকে পাবো জেনেই এত ভালবেসেছি,
আর যারা ভালবেসে সংসার পেতেও ভাল থাকতে পারেনি!
 
তোমায় না পাওয়ার বিরহ আমায় কষ্ট দেয় ঠিকই কিন্তু তবুও তোমায় ভালবাসি।

1 comment:

  1. আন্তরিক প্রকাশ।

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)