প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, February 22, 2024

বিরহ | স্মৃতির হাতকড়া | জয়িতা চট্টোপাধ্যায়

বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | কবিতা

জয়িতা চট্টোপাধ্যায়

স্মৃতির হাতকড়া


হয়তো তুমিও কেঁদেছিলে একা
এই বর্ষণ দেখে…
বুঝি মেঘের রহস্য— ভালবাসা

আজও বর্ষারাতের শেষে কান পেতে থাকি
সিক্ত-ক্লান্ত বর্ষার মর্মভেদ করে কেঁদে ওঠা বাকি
বৃষ্টির শব্দের সঙ্গেই ফিরে আসি
 
আমার জন্য তোমার এক বিন্দু কান্না আজও রাখি সঞ্চয়ে
বুকের ভেতর এখনো অশ্রুময়—
শুকোতে দিইনি তাকে
ধূসর স্মৃতি ভার করে টানে
অমোঘ পিছুটানে…

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)