প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, March 16, 2024

গৌরী বিশ্বাস মৌ | মৃত্যু সত্য

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০


কবিতা

গৌরী বিশ্বাস মৌ

মৃত্যু সত্য


দিন বয়ে যায়, সময় হারায়
আঁধার এসে থমকে দাঁড়ায়
জন্মদিন এগিয়ে চলে মৃত্যুর ঘরে
 
কারও নতুন সকাল, কারও পরকাল
সকলেরই কিছু ইচ্ছে থাকে বাকি
কেউ জানে না, কখন জীবন দেবে ফাঁকি।
 
মৃত্যুর অপেক্ষায় বেঁচে থাকা প্রতিক্ষণ
পিছনে রয়ে যায় সব স্মৃতির গল্প
পড়ে থাকে সাজানো সংসার, সব প্রিয়জন।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)