প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, March 16, 2024

দেবারতি গুহ সামন্ত | জোনাকি মরতে বসেছে

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০

কবিতা

দেবারতি গুহ সামন্ত

জোনাকি মরতে বসেছে


কোথাও কি
ফাঁক থেকে গেছিল?
পর্দাটা উড়ছিল
তখনই কি?

একঝাঁক মনখারাপ
দাঁড়িয়েছিল দরজায়।
দরজা খুলতেই
ঢুকে পড়ল ওরা।

তারপর
ছড়িয়ে গেল
সোফার পেছনে
অন্ধকারে

যেখানে
লুকিয়ে বসেছিল
জোনাকি।
খুন হলো জোনাকি
নৃশংস ভাবে!

পর্দাটা কিন্তু
স্থির হয়ে গেছে ততক্ষণে।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)