প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Thursday, April 4, 2024

পূর্বরাগ | অভিসারী মন | সুমিতা চৌধুরী

বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০

পূর্বরাগ | কবিতা

সুমিতা চৌধুরী

অভিসারী মন

অভিসারী মন খোঁজে আজও

এক মিঠে শ্রাবণ,
জোৎস্নামাখা মধু রাতের
নিরালা সংগোপন।

রুনুঝুনু নূপুর ধ্বনির
মিঠে কলতান,
বুকের মাঝে পুষে রাখা
গোপন অভিমান।
চোখের দৃষ্টিতে পড়ে নেওয়া
না বলা সব কথা,
বুকের চাদরে জড়িয়ে রাখা
ভালবাসার ব্যথা।
হৃদয়ের গভীর উষ্ণতায়
সাদর প্রেমের আহ্বান,
দুটি হৃদয়ের মিলনের মাঝে
লেখা ভালবাসার উপাখ্যান।
চাঁদের কলঙ্কের মাঝেই যেমন
সৌন্দর্য খোঁজে চকোর,
তেমনি প্রেমের ব্যথার মাঝেই,
অভিসার খোঁজে অন্তর।
তাই তো আজও সংগোপনে
মন অভিসারে যেতে চায়,
প্রিয়র বুকের ওমের পরশ,
তার বাহুডোরে খুঁজে পায়।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)