প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, April 4, 2024

পূর্বরাগ | পূর্বাপর | মধুপর্ণা বসু

বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০

পূর্বরাগ | কবিতা

মধুপর্ণা বসু

পূর্বাপর


তোমাকে নতুন করে আবিষ্কার করার নেশায়
একান্ত মধ্য দিনে নিজেকে অপরাধী করে উন্মুক্ত করেছি নিরন্ন ভুখা তৃষ্ণার দুচোখ।
উঁচু পাহাড়ের মতো কঠিন অহমে অসহায়
চিরকাল নাবাল দূরত্বে চাঁদের কণা ছুঁয়েছি...

এতটুকু কার্পণ্য করেনি দুচোখের বাসা,
নিকষ অন্ধকারেও সেই অদেখা 'তুমি'
গহনে আলোময় দ্যুতিমান।
মনের চাতাল জুড়ে তোমারই অহংকার,
তবুও—
আভরণের মতো শরীরে মেখেছি চর্চিত চন্দন। জন্মের প্রতীক্ষা যেন আমার বিলীয়মান প্রশ্বাসের মতো তোমার ওই অন্তহীন নীল অসীমে লীন হয়।
এই অকিঞ্চিৎকর জীবনে এক নতুন সংজ্ঞা
হোক আমার অন্তহীন অপেক্ষা।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)