প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, April 4, 2024

পূর্বরাগ | কথারা এখনো অস্পষ্ট | কেতকী বসু

বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০

পূর্বরাগ | কবিতা

কেতকী বসু

কথারা এখনো অস্পষ্ট


সীমাহীন স্তব্ধতায় ঢেকে ফেলা অলক্ষ্যের রাজধানী
চুপিসাড়ে রাত আসে বিভীষিকা অন্ধকারে,
কিছু পলাতকা অনুভূতি রং নেয় আদরে ও সোহাগে।
চুপ থাকা উলঙ্গ শরীরের ভূমিহীন রাজার পরিচয়ে।

অবরুদ্ধ দ্বারের সীমাহীন চাহিদায় প্রলুপব্ধ ইচ্ছায়।
চেয়ে থাকা আগামীর প্রেমের গল্পে।
একটি নিশ্চুপ রাত্রির বিনম্র শ্রদ্ধায় কবিতার অপেক্ষায়।
 
লুকানো কিছু উদ্বৃত্ত ভালবাসায়।
জীর্ণ প্রান্তরে অপেক্ষায় থাকা শৌখিন আরামের
বিলাসহীন পরিচয়ে বাঁচার অধিকার।
জড়তার অপূর্ব কৌশলের প্রাণবন্ত আশ্রয়।
ভেজা ঘুড়ি ওড়ানো শুরু আর এক দিনের শেষে রাত্রির অন্ধকারে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)